বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের নৌঘাঁটিতে প্রথমবারের মতো হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানোর দাবি করেছে। রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে।

এছাড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানোর দাবিও করেছে হিজবুল্লাহ। একই সময়ে তেল আবিবের উপকণ্ঠে একটি গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। খবর আল জাজিরার।

হিজবুল্লাহর হামলায় তেল আবিবের ‘গুরুতর ক্ষতি’ হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেল আবিব শহরতলী সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। আইডিএফ বলেছে, তারা উত্তর ইসরায়েলে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানায় আইডিএফ।

তবে পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানায়, লেবানন থেকে ‘৩৪০টি ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করা হয়েছে।

হিজবুল্লাহর এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ইসরায়েলি চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে একজন অবস্থা গুরুতর।

শনিবার (২৩ নভেম্বরে) লেবাননের মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার একদিন পরই হিজবুল্লাহর পক্ষ থেকে শক্ত জবাব এলো। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৬ জন আহত হয়েছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল। প্রথমে আকাশ পথে হামলা হলেও, পরে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তখন থেকে হিজবুল্লাহ একদিনে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ২৪ সেপ্টেম্বর। এদিন ইসরায়েলে ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION