বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শিশুদের ক্ষুধা ও অপুষ্টি দূর করতে ‘এনাফ’ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভয়েস প্রতিবেদক:

শিশুদের ক্ষুধা ও অপুষ্টি দূর করতে নতুন ক্যাম্পেইন ‘এনাফ’ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আজ দুপুরে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য বিতরণ এবং দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের সামনে ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর ড. রাহুল ম্যাথিউ নিমাগাদা।

তিনি জানান, শিশুর অপুষ্টি-জনিত সমস্যা চিহ্নিত করা ও এর স্থানীয় সমাধানের লক্ষ্যে এখন বাংলাদেশের ২৮ জেলার ৮৮ টি উপজেলায় কাজ করছে সংস্থাটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য ২- ‘ক্ষুধা মুক্তি’ অর্জন করতে এনাফ ক্যাম্পেইনের ইউনিয়ন পরিষদে পুষ্টি ও স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ, জেলা পর্যায়ে পুষ্টি মনিটরিং কার্যক্রম বেগবান করা এবং জাতীয় পর্যায় থেকে খাদ্যের সুষম বণ্টনের নিশ্চয়তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশনের রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রোগ্রাম এর নতুন রেসপন্স ডিরেক্টের অসুস্থ চার্লস স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।

বিশ্বের কয়েকটি দেশে মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতার কথা তুলে ধরে অসুস্থ চার্লস রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রমের প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা সভায় তারা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সিনিয়র সাংবাদিক মো. নুরুল ইসলাম ও সাইফুল ইসলাম চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION