রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

টেকনাফে যৌথ অভিযানে পুকুর থেকে গ্রেনেড, গুলি ও মদ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

শনিবার (৩১) মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড এবং টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নেচার পার্কের ভিতরে একটি পুকুরে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের তাজা গোলা ও পিস্তলের ২ রাউন্ড তাজা গোলা এবং ২ লিটার দেশীয় বাংলা মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে দুষ্কিৃতীকারীরা আগেই পালিয়ে গেছে। জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION