সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

প্রতিপক্ষ ৫৯ ধাপ এগিয়ে; তবু জয়ের আত্মবিশ্বাস মারিয়াদের

খেলাধুলা ডেস্ক:
এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার মারিয়া মান্দাদের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় ম্যাচ শুরু হবে। প্রতিপক্ষ শক্তিতে অনেক এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলার মেয়েরা।

এআই বলে দিচ্ছে আইপিএল চ্যাম্পিয়ন কারা হবে?এআই বলে দিচ্ছে আইপিএল চ্যাম্পিয়ন কারা হবে?
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান ১৩৩ আর স্বাগতিক জর্ডানের ৭৪। দুই দলের মধ্যে ব্যবধান ৫৯। চার বছর আগে ২০২১ সালের দেখায় বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল জর্ডান। সেসব মাথায় না রেখে জয় নিয়েই দেশ ফিরতে চান মারিয়া মান্দা, ‘অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি। জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরব।’

চ্যাম্পিয়নস ট্রফি জিতে মেসি-নেইমারদের বার্তা পিএসজি সভাপতিরচ্যাম্পিয়নস ট্রফি জিতে মেসি-নেইমারদের বার্তা পিএসজি সভাপতির
চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে মেয়েদের এশিয়ান কাপ বাছাই। তার আগে ইন্দোনেশিয়া আর জর্ডানের বিপক্ষে মারিয়াদের এই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। জাতীয় দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘জর্ডানকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি। মিডফিল্ড ও রক্ষণভাগ থেকে খেলা তৈরি করার চেষ্টা থাকবে। এর বাইরেও আমাদের একটি নিজস্ব খেলার ধরন আছে, সেই কৌশলেই খেলবে মেয়েরা।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION