মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

৫ জুন রাত ১১টার দিকে কালুরঘাট ব্রিজে বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটেছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসে রাত ৭টা ৪৫ মিনিটের দিকে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি অটোরিকশা, টমটমসহ অন্যান্য কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত তিন জন মারা যাওয়ার খবর পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে কয়েকটি সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে তুষার নামে এক অটোরিকশাচালক রয়েছে। তার বাড়ি বোয়ালখালী উপজেলায়।

আবদুল মান্নান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কালুরঘাট ব্রিজটি এক মুখী। ট্রেন চলাচলের সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ট্রেন আসছে এ কারণে সিএনজি অটোরিকশাসহ যানবাহনগুলোকে ব্রিজে না ওঠার জন্য সিগন্যাল দেওয়া হয়। এরপরও গাড়িগুলো সিগন্যাল অমান্য করে ব্রিজে উঠে যায়। অপর প্রান্ত থেকে ট্রেন এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। এসব গাড়িতে থাকা যাত্রী হতাহত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। তাদের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজন হলেন— আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলায় বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION