বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈকতের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ করল জেলা প্রশাসন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ এগুলো ভেঙে সরিয়ে ফেলে।

কক্সবাজার পৌরসভার স্বেচ্ছাসেবক মাকছুদ মিয়া জানান, ঈদুল আজহার আগে গণসচেতনতা বিষয়ক বিলবোর্ডটি আংশিক ভেঙে পড়ে। তারপর এটিকে মেরামতের সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর ঈদের ছুটি শুরু হয়ে যায়। ফলে বিলবোর্ডটি মেরামত করা হয়নি। এরপরে বিলবোর্ডটি আরও ভেঙে যায়।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটি ভেঙে ফেলার নির্দেশনা দেয়। তাই এটি ভেঙে এখান থেকে সরিয়ে ফেলা হয়। এটি যে অবস্থায় ছিল, যদি না সরানো হতো তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো।

কক্সবাজার জেলা প্রশাসনের জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই এটি ভেঙে অপসারণ করা হয়েছে।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION