বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় বাসের ধাক্কায় মাদরাসা ছাত্রী নিহত

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ইফাত রিমু (১৩) নামে এক মাদারাসা ছাত্রী নিহত ও একজন আহত হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনস্থ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইফাত রিমু উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। আহত ছাত্রীর নাম ও পরিচয় একনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়দের বরাতে আরিফুল ইসলাম বলেন, দুপুরে ইফাত রিমু মাদরাসার এক সহপাঠিনীসহ বাড়ি ফিরছিল। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখি সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে চালক ও সহকারী গাড়ীটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে জানান ওসি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION