বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন ২ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সেন্টমার্টিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। একেকটা ইলিশের ওজন দেড়-দুই কেজি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজারে। বুধবারসহ (৬ আগস্ট) গত দুদিনে একশত মণের বেশি ইলিশ ধরা পড়ছে।

জেলে ও ব্যবসায়ীরা জানায়, এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে সাগরে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক দেখা হলে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। পরে ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়তেছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা ও দুই কেজির বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে।

ট্রলার মালিক হাফেজ আহমেদ বলেন, ‘ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এগুলোর প্রতিটি ওজন দেড়-দুই কেজি হবে। মাছগুলো একসঙ্গে আড়াই লাখ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, ‘যেসব ট্রলার মালিক বা জেলে রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। এটা অত্যন্ত সুখবর। শুনেছি দুদিনে ট্রলার মালিকরা আনুমানিক একশত মনের অধিক রুপালি ইলিশ পেয়েছেন।’

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রুপালি ইলিশ এক কেজির চেয়ে বেশি হলে অনেক সুস্বাদু হয়। এখন যেহেতু জেলের জালে সাগরের বড় ইলিশ ধরা পড়ছে সেগুলো স্বাদও ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা সরকারি ৬৫ দিন বিধিনিষেধ মানার কারণে তারা সুফল পাচ্ছেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION