রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দীঘিনালায় ব্রাশফায়ারে নারী নিহত, ছেলে আহত

ভয়েস নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছোট ছেলে মোহাম্মদ আহাদ (১০)।

শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগমের স্বামী সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেক।

দীঘিনালায় থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আবদুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয় যায়। এতে মোর্শেদা বেগম ও তার ছেলে গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় কারা জড়িত এখনো তা জানা যায়নি।

সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION