শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অবেলা

All-focus

অবেলা

এস আর হোছাইন

পৃথিবীটা আজ থমকে গেছে
মানব অসহায় সবে,
দুঃখ এলো,গেলো সুখ
ক্ষমতা নিঃস্ব ভবে।
ক্ষমতার দাপটে যারা
দিতো গড়াগড়ি,
কোথায় আজ তারা হায়
দেখিনা বাহাদুরি।
স্রষ্টা খেলা যে কোন বেলা
হুট করে এসে যায়,
তবুও মানব বুঝে না কিছু
স্রষ্টার ডাকে নাহি সায়।
ক্ষিধার জ্বালায় করে ছটপট
চারিদিকে হাহাকার,
খাবার দাও উপোস মোরা
চিৎকার বারেবার।
কেমনে খাবার বিলাবে বল
ভয়ে লুকায় ধনী,
স্রষ্টার খেলা নাহি চিনে
কে দরিদ্র কেবা গণি।
খোদার কাছে সম সবে
ছোট বড় কেউ নয়,
ধনী গরিব প্রথা ভবে
নোংরা পরিচয়।
বেলা থাকিতে হও নত
সৃজক দ্বারে পড়ে লুটে,
অবেলায় ছুটেরে মন
সফল হবেনা মুটে।

 

কবি পরিচিতিঃ
এস আর হোছাইন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়।
srhossaincox143@gmail.com

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION