শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা কাপুর, শুভেচ্ছার বন্যায় ভাসছে পরিবার

বিনোদন ডেস্ক:

কয়েক মাস পর ফের নতুন সদস্য আসছে কাপুর ও পতৌদি পরিবারে। এ খবর জানানো হয় সাইফ আলী খানের পক্ষ থেকে। ওই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন কারিনা কাপুর খান ও সাইফ।দ্বিতীয়বার মা হচ্ছেন কারিনা, এ খবরে খুবই আনন্দিত অভিনেত্রীর বাবা রণধীর কাপুর। বিষয়টি নিয়ে মুখ খুললেন কাপুর পরিবারের এই বর্ষীয়ান সদস্য।

কারিনার কাছ থেকে ছেলে না মেয়ে চান? সম্প্রতি রণধীরকে ওই প্রশ্ন করা হলে হেসে ফেলেন তিনি। এরপর জানান, ছেলে হোক বা মেয়ে, তারা চান সুস্থ সন্তান আসুক। তাই ছেলে-মেয়ের বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নন।

এ অভিনেতা-প্রযোজকের সাফ বক্তব্য, “ছেলে বা মেয়ে যাই হোক না কেন তা নিয়ে পরিবারের কোনো বিশেষ চাহিদা নেই। গোটা পরিবার আপাতত এক সুস্থ, হাসিখুশি বাচ্চার আশায়।”

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা যায় কারিনাকে। জানান, প্রথমবার যখন অন্তঃসত্ত্বা হন, সেই সময় তার ওজন অনেক বেড়ে যায়। ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু— যে যা বলেছেন, তাই খেয়েছিলেন প্রথমবার। কিন্তু এবার তা করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন।

এ দিকে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুট বাকি রয়েছে এখনো। ভিএফএক্সের মাধ্যমে বেবিবাম্প লুকিয়েই শুট করবেন তিনি। ইতিমধ্যে মিস্টার পারফেকশনিস্ট নায়িকার নিরাপত্তায় সেটে বিশেষ ব্যবস্থার ত্রুটি রাখেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION