বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী। নিয়মিত চাঁদা না দেওয়ায় দোকানে হামলা ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ধামকি দিয়ে যাচ্ছে উক্ত ব্যবসায়ীদের।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ মাইজপাড়া এলাকার নুরুল ইসলাম, আবদু রশিদসহ কয়েকজন ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করা হয় স্থানীয় আবুল হাসেম ওরফে বিমান মৌলভী তার ভাড়াটে একটি গ্রুপ নিয়ে প্রতিনিয়ত চাঁদা দাবি ও নানাভাবে হয়রানি করে আসছে। চাঁদা না দেওয়ায় দোকানে হামলা ও বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানা একটি অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী ছুরুত আলম, মেজবাহউদ্দিনসহ অনেকে । তারা এ ব্যাপারে প্রসাশনের সহযোগিতা কামনা করেছেন।
ভয়েস/আআ