রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি ৪ অক্টোবর থেকে ধাপে ধাপে

ভয়েস নিউজ ডেস্ক:

প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে ওমরাহ পালনের অনুমতি দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজরে

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ধাপে প্রতিদিন প্রায় ছয় হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। প্রথম ধাপে সৌদি আরবে থাকা দেশটির নাগরিক ও বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত সাত মাস ধরে সৌদি আরবে ওমরাহ পালন বন্ধ রাখা হয়েছে। সূত্র:দৈনিক সমকাল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION