বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

টেকনাফ উপজেলা যুবদলের সাথে কেন্দ্রিয় টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুবদল কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিম (চট্টগ্রাম বিভাগ) এর সাথে কক্সবাজার জেলা শাখার টেকনাফ উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা

ভয়েস সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিম (চট্টগ্রাম বিভাগ) এর সাথে কক্সবাজার জেলা শাখার টেকনাফ উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং যুবদলের অস্থায়ী কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রধান ইউসুফ-বিন-জলিল।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ইউসুফ-বিন-জলিল বলেন, আজ কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সারাদেশের প্রত্যেকটি নেতাকর্মী এমনকি সমর্থক পর্যন্ত আজ রাষ্ট্রীয় রোষানলের শিকার। গুম, খুন, হত্যা, মামলা-হামলায় জর্জরিত দেশপ্রেমিক প্রতিটি জিয়ার সৈনিক। তাই আগামীতে যুবদল তৃণমূলকে নিয়ে শক্তিশালী সংগঠন গঠনের মাধ্যামে সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে যুবদল চট্রগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (চট্রগাম বিভাগ) মোশারফ হোসেন দিপ্তী বলেন, দেখুন দেশে বৈশ্বিক মহামারি করোনাতেও শাসক গোষ্ঠী দলীয় স্বার্থে আইন আদালতকে নিজেদের মত করে ব্যবহার করছে। শুধু ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় সরকার যুবদলের নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও গায়েবী মামলায় যুবদলের নেতাকর্মীদের নিম্ন আদালত জেল হাজতে প্রেরণ করছে। আসুন আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে যুবদলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে স্বৈরাচারী একদলীয় সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি গ্রহন করি।

অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক মোঃ আমির আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাসেল, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী,টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোঃ কাইয়ুম, সাধারণ স¤পাদক জুনায়েদ আলী চৌধুরী, সাংগঠনিক স¤পাদক জালাল উদ্দিন,পৌর যুবদলের আহবায়ক আব্দুল শুক্কুর,উপজেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম,যুবদল নেতা সাইফুল ইসলাম সব্বির,মোঃ সেলিম,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন,যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন বাপ্পী, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা, যোগযোগ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ,হোয়াইক্যং উত্তর যুবদলের আহবায়ক ফারুক শরীফ,সদস্য সচিব আব্দুল কুদ্দুস,হোয়াইক্য দঃ যুবদলের ফরিদ,আনোয়ার, উত্তরের যুবদল নেতা ইসমাইল,হ্নীলা উত্তর যুবদলের আহবায়য়ক মোঃ হারুন, সদস্য সচিব মামুনুর রশিদ হিরু, হ্নীলা দঃ যুবদলের আহবায়ক সেলিম সর্দার,সদস্য সচিব মোঃ সেলিম,যুবদল নেতা সোনা মিয়া,সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক,সদস্য সচিব আঃ সমদ,বাহারছড়া উত্তর শাখার সাবেক সভপতি মোঃ ইলিয়াছ, আহবায়ক মোঃ সেলিম,সদস্য সচিব জয়নাল,সাবরাং যুবদলের সদস্য সচিব আয়াজ উদ্দিন আবির,যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন,যুবনেতা মহিউদ্দিন হিরু,সহিদুল ইসলাম বাপ্পীসহসহ অসংখ্য যুবদলের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION