বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

কিশোরীকে ‘ধর্ষণ’ ঘটনায় চকরিয়ায় যুবক আটক

প্রতীকী ছবি।

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় দুই যুবকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকদ্বয়ের নাম শেফায়েত হোসেন (২২) ও মো. মহিউদ্দিন (২১)। তারা দু’জনেই টমটম চালক। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা কিশোরীর বাবা বাদি হয়ে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) চকরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত রবিবার (২০ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার ওই কিশোরী ভাবীর সাথে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকেলে অভিযুক্ত টমটম চালক শেফায়েত তার বন্ধু মহিউদ্দিনসহ কিশোরীকে ফুসলিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলে হোটেলে নিয়ে যায়। পরে সেখানে তিন দিন অবস্থান করে অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তারা দুইবন্ধু মিলে বুধবার রাত ১০টার দিকে ওই কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। বাড়ির কাছাকাছি পৌছার পর রাস্তার পাশে স্থানীয়দের দেখে ওই কিশোরী চিৎকার করে কান্না শুরু করে দেয়। এ সময় অভিযুক্ত দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শেফায়েত হোসেনকে ধরলেও মহিউদ্দিন পালিয়ে যায়।

চকরিয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মিজানুর রহমান চকরিয়া নিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। একজন আটক রয়েছেন। অপর আসামিকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ভিকটিমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION