বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

কোহেলিয়া নদী রক্ষা হলে, রক্ষা হবে মহেশখালী:মানববন্ধনে বাপা

কোহেলিয়া নদীর রক্ষার দাবিতে মানববন্ধন বাপার।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা এবং কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির যৌথ উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে কোহেলিয়া নদীর পাড়ে মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষার দাবীতে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কোহেলিয়া নদী রক্ষা আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল বশর পারভেজ ।

কোহেলিয়া নদীর রক্ষার মানবন্ধনে বাপা’র নেতৃবৃন্দ এবং স্থানীয়রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সিনিয়র সদস্য সাংবাদিক আমিনুল হক । সদস্য আলাউদ্দিন আলো , সরওয়ার কামাল , ইউনুছখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরার সরওয়ার , মিজানুর রহমান , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুর কাদের , মিজানুর রহমান (২) সহ (বাপা) মহেশখালী শাখার সকল সদস্য ও স্থানীয় মৎস্যজীবিরা এতে উপস্থিত ছিলেন ।

সভাপতিত্ব করেন , জাহাঙ্গীর আলম মৎস্য অফিসার , মৎস্য অধিদপ্তর কার্যালয় মহেশখালী । উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক । কোহেলিয়া নদী সংরক্ষণে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা দাবী জানান , অবৈধভাবে কোহেলিয়া নদীতে ২ কিঃমিঃ সড়ক নির্মাণ বন্ধ করতে হবে , নিয়ম ভঙ্গ করে কোহেলিয়া নদী ভরাট করা বন্ধ করতে হবে , নিরাপত্তার নামে নদীতে প্রবেশাধিকার বন্ধ করতে হবে , নদী দূষণের ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী ধ্বংস করা বন্ধ করা যাবে না , স্থানীয় জেলেদের জীবিকার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না , কোহেলিয়া নদী এবং তার সংশ্লিষ্ট সকল খাল বিল ধ্বংস করা যাবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION