বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

ভিন্ন আয়োজনে এসপি মাসুদের বিদায়

নেছার আহমদ:
অন্যরকম এক আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে। দীর্ঘ দুই বছর কর্মকালীন সময়ে এই পুলিশ সুপারের সুনামের কোন কমতি ছিলনা।

স্থানীয়দের মতে, বিদায় নেয়া পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) কক্সবাজারে সততার দৃষ্টান্ত রেখেছেন। পাশাপাশি নিজের কর্মদক্ষতা দিয়ে মাদক, মানবপাচার, ডাকাতি, জলদস্যুতার মত জঘণ্য ঘটনা অনেকটাই রোধ করেছেন। কিন্তু ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার ঘটনায় সকল অর্জন চাপা পড়ে যায়। তারপরেও শেষ মুর্হতে সততার অনেকটা পুরুস্কার নিয়ে গেছেন এসপি মাসুদ। কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ সহ অনেক সামাজিক সংগঠন তাকে সংবর্ধনা দিয়ে বিদায় জানিয়েছেন।

এদিকে পুলিশ সুপার মাসুদ হোসেনের বিদায়টি ছিল ভিন্ন আয়োজনে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগত ভাবে বিদায় দেয়া হয় বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে। বিদায়ের আগে এসপি মাসুদ হোসেনকে জেলা পুলিশের ব্যান্ড পার্টি সহ নানা ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ লাইন্স থেকে জানানো হয় বিদায়। এসময় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে বদলী করা হয়েছে রাজশাহীর জেলা পুলিশ সুপার হিসেবে। তিনি শুক্রবার নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION