বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছাত্রলীগ নেতা সাখাওয়াতের হাত-পায়ের রগ কাটলো শিবির

আহত ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। এসময় সাখাওয়াতকে ব্যাপক মারধরও করা হয়েছে। মুর্মুষাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় শিবির নেতা তারেক আজিজ এর নেতৃত্বের একদল ক্যাডার এ ঘটনা সংঘটিত করে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় জানান, কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলা সহ কয়েকটি মামলার আসামী। যার মধ্যে একটি মামলার বাদি সাখাওয়াত নিজেই। পুলিশের রদবদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোন কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায় শিবির নেতা তারেক আজিজ এর নেতৃত্বের একদল ক্যাডার। তাকে মুমুষাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। ওখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান জানান, রাতে এ ঘটনা জানার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION