রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের প্রথম বর্ষপূতি উদযাপিত

বলরাম দাশ অনুপম:

কক্সবাজার শহরের বৈদ্যঘোনাস্থ শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের প্রথম বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের সভাপতি সমাজকর্মী তপন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

এতে প্রধান বক্তা ছিলেন-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-বিশিষ্ট আইনজীবি দিলীপ কুমার আচার্য্য, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম। বক্তব্যে রাখেন-পুরোহিত জগদীশ শর্মা, ডাঃ কমল হরি পাল, সুজিত শর্মা, মানিক চন্দ্র, সুজন দত্ত, সুমন কান্তি দে প্রমুখ। উল্লেখ্য-শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতন প্রতিষ্টা করেন শ্রীমৎ স্বামী সুধানন্দ ব্রহ্মচারী গুরু মহারাজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION