বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বীকার করলেন দীপিকা পাড়ুকোন ‘ড্রাগ চ্যাট’এর বিষয়টি

দীপিকা পাড়ুকোন।

ভয়েস নিউজ ডেস্ক:

ভারতে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোতে (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখোমুখী হয়ে ‘ড্রাগ চ্যাট’ এর বিষয়টি স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে দীপিকা তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে মাদক-সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের কথা স্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে দীপিকা ও কারিশমাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দু’জনেই ২০১৭ সালে সংঘটিত আলোচিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেন। তবে দীপিকার উত্তরে এনসিবি সন্তুষ্ট নয় বলে জানা যাচ্ছে। এনসিবি অফিসার কেপিএস মালহোত্রার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর একটি দল দীপিকার মাদক-সংশ্লিষ্টতা তদন্ত করছে।

এনসিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এবার মাদক সংগ্রহ করা, গ্রহণ করা এবং কোথায় কোথায় পাচার হয় সেসব বিষয়ে আরও জেরা করা হবে।এনসিবির পাঁচ সদস্যের একটি দল একযোগে জিজ্ঞাসাবাদ করে দীপিকা পাড়ুকোনকে। জেরাকারী দলে এনসিবির নারী সদস্যরাও ছিলেন। এসময় দীপিকার ফোন দূরে সরিয়ে রাখা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে কোকো ক্লাবের একটি পার্টি বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে দীপিকাকে। চ্যাট গ্রুপটির অধিকারী এবং এডমিন ছিলেন জয়া সাহা। সেখানে কারিশমা ছিলেন অন্যতম সদস্য। ইতোমধ্যে, আগের রাতেই মুম্বাইয়ের শীর্ষ কয়েকজন আইনজীবীর সঙ্গে একটি ফাইভ-স্টার হোটেলে আলোচনায় বসেন দীপিকা ও রণবীর সিং।সূত্রবাংলাদেশে প্রতিদিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION