শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

অপুর মা নেই, তাই ছেলের জন্মদিনে কোনো আয়োজন নেই

বিনোদন ডেস্ক:

শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই। সেই কথা ছেলেকে জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিলেন নায়িকা।

সম্প্রতি মারা যান অপুর মা শেফালী বিশ্বাস। এ কারণে ছেলের জন্মদিনে কোনো আয়োজনে রাখেননি বলে জানান।

অপু ফেইসবুকে লেখেন, “বাবা এবার তোমার জন্মদিনের কোন আয়োজনই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই, আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি। ”

ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে লেখেন, “আপনারা যারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে । এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার। ”

১৮ সেপ্টেম্বর মারা যান অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। পরদিনই মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যান তিনি। সেখানে দাহ করার পাশাপাশি এখন মায়ের আত্মার শান্তির জন্য রাখছেন নিয়মিত উপোস। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শ্রাদ্ধ।

এ পরিস্থিতিতে নতুন ছবি ‘ছায়াবৃক্ষ’র শুটিংও পিছিয়ে দিয়েছেন অভিনেত্রী।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম। অপু-শাকিবের বিবাহ বিচ্ছেদের পর মায়ের কাছেই থাকছে জয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION