বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতে হয়রানি: স্ত্রীকে নিয়ে গোসল করতে নেমে!

কক্সবাজার সমুদ্র সৈকত।ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার সমুদ্র সৈকতে হয়রানির শিকার হয়েছেন এক নবদম্পতি। এমনই অভিযোগ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন কক্সবাজার বেড়াতে যাওয়া একটি ফেসবুক গ্রুপে।

জাকারিয়া নামের ওই ব্যক্তি লিখেছেন, স্ব-স্ত্রীক গিয়েছি কক্সবাজার, যখনই বিচে নেমেছি এক দল লোক ডুব দিয়ে এসে আমার স্ত্রীর শরীর স্পর্শ করে। তাকে বললাম ভাই ডিস্টার্ব করতেছেন কেন? দেখলাম তারা ১০/১২ জন একসাথে দৌড়ে এসে আমাকে মারবে এই অবস্থা। তাই কি আর করার ঐদিনই উঠে হোটেলে এসে কাপড় চেঞ্জ করে সোজা ঢাকায় চলে আসছি।

ভুক্তভোগি’র ফেসবুকে স্ট্যাটাস।

তিনি যুগল পর্যটকদের সতর্ক করে বলেন, ‘আপনারা যারা কাপল যাবেন একটু সতর্ক থাকবেন। লাল গেঞ্জি অথবা সাদা গেঞ্জি পরা একদল লোক বিচে থাকবে, তাদের থেকে সাবধান। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আর লাভ নাই। পুরো আনন্দ ভ্রমণ টা ই নষ্ট করে দিয়েছে জানোয়ারের বাচ্চাগুলা।’

এমন ঘটনার সত্যতা সম্পর্কে জানাচ্ছেন আরো অনেকেই।

এমন ঘটনা পূর্বেও হয়েরছে উল্লেখ করে মাফুজ নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনার উচিৎ ছিল টুরিস্ট পুলিশকে ইনফর্ম করা, আর ওদেরকে দেখিয়ে দেওয়া। সাথে সাথে পুলিশ ওদের ধরে নিয়ে যেত। এর আগেও আএমন হয়েছে। আমার সামনে ওই বার এমন হইছে। সাথে সাথে অ্যাকশন নিছে। টুরিস্ট পুলিশ টুরিস্টদের জন্য অনেক হেলফফুল।’ সূত্র:কালেরকণ্ঠ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION