রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাসিক লক্ষ্য বাস্তবায়ন আর বিদ্যুতের গ্রাহক সেবার মান বাড়াতে নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ভয়েস নিউজ ডেস্ক:

সমন্বিত বিদ্যুৎ সেবা সম্পর্কিত গুণগত জরিপ নিয়মিতভাবে করার উদ্যোগ নিন। যা বছরে অন্তত একবার হতে পারে। বিতরণ কোম্পানিগুলোকে জরিপের মতামতের ভিত্তিতে গ্রাহক সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনলাইনে ২০২০-২১ অর্থবছরের এডিপি বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আরো সক্রিয় থেকে কাজ করতে হবে। বাস্তবায়নের যে মাসিক লক্ষ্য দেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

ময়মনসিংহ লাইন আরো উন্নত করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করেন।

সভায় বিদ্যুৎ বিভাগের ৯৩টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। যার মধ্যে ৭৯টি বিনিয়োগ প্রকল্প, ৯টি টিএ প্রকল্প এবং ৫টি প্রকল্প নিজস্ব অর্থায়নে রয়েছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত আর্থিক ৮.২৬ ও ভৌত অগ্রগতি হয়েছে ৯.৪৮ শতাংশ।

ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) সহ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION