বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
গোপনে মোবাইলে ধারণকৃত ছবি আবুল বশর পারভেজ, মহেশখালী:
৩ দিন আগে ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় সাগরে ডাকাতের কবলে পড়ে। ইঞ্জিন বিকল হয়ে পড়া এফ.বি মায়ের দোয়া ফিশিং বোটটি আজ ১লা অক্টোবর ঘটিভাঙ্গার ঘাটে পৌছে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানাযায়, গুলির ধার নামকস্থানে ডাকাতিকালে এফ.বি মায়ের দোয়া ফিশিং বোটের জেলেরা তাদেরকে ডাকাতির কাজে ব্যবহৃত ফিশিং ট্রলার এফ.বি ফাহিম এর ছবি ধারণা করে। এ সময় ডাকাতিকাজে ব্যবহৃত এফ.বি ফাহিম নামের ফিশিং ট্রলারের গায়ে লিখা একটি নাম্বার ১০৬৮৯ ছিল বলে উল্লেখ করেন।
বঙ্গোপসাগরের গুলিধারের ৬ বিয় নামকস্থানে ১টি ফিশিং ট্রলার ডাকাতির কবলে পড়েছিল। ডাকাতির কবলে পড়া ফিশিং বোটটি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের শের আলীর পুত্র মোঃ ফারুকের।
ঘটনার বিবরণে জানান, ডাকাতদল এফ.বি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি গুলি ধারে মাছ ধরারত অবস্থা থেকে ২০/২৫ জনের ১টি ফিশিং বোট হঠাৎ তাদের গতিরোধ করে বোটে মাঝি-মাল্লাদের মারধর করে আহরণের ৪ লক্ষ টাকা মূল্যের মাছ ও ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও আসবাবপত্র নিয়ে ইঞ্জিন বিকল করে দিয়ে দ্রæত গতিতে পালিয়ে যায়। এদিকে ১লা অক্টোবর সাগর থেকে কূলে পৌছে এফ.বি মায়ের দোয়ার মালিক ফারুক বাদী হয়ে এফ.বি ফাহিম নামের ফিশিং ট্রলারের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মহেশখালী থানা এসআই মফিজকে তদন্তের দায়িত্ব দিয়েছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
ভয়েস/জেইউ।