বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু সরঞ্জামাদিসহ দুই কারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

র‌্যাব জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী হাসান বলেন, পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে- শুক্রবার বিকেলে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। রাত ৮টার দিকে মধুরছড়া নামক পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়। তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক, দুটি গুলি ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করতেন। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছেন। সূত্র:জাগোনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION