বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ :
করোনা ভাইরাস সচেতনমূলক ক্যাম্পেইন, টেকনাফ উপজেলা নিবার্হী অফিসারের সহযোগিতায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সওতুল হেরা সোসাইটি’ এর উদ্যোগে স্বাস্থসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেস মাক্স বিতরণ হয়েছে।
৪ সেপ্টেম্বর রবিবার, টেকনাফ আলিয়াবাদস্থ শাপলা চত্বর মোড়ে চলমান মহামারী করোনা ভাইরাস সচেতনমূলক ক্যাম্পেইন, পথচারী ও গাড়ির ড্রাইভারসহ বিভিন্ন পেশাজীবীর মাঝে সংগঠনের উদ্যোগে ২য় ধাপে প্রায় অর্ধ হাজার মাক্স বিতরণ করা হয়েছে ।
এতে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী ।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ রিয়াদ, সহ-সভাপতি মাও. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাও. ইব্রাহিম রাহি, সাংগঠনিক সম্পাদক মাও. ইকবাল আজিজ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম ও মাও. ইসমাইল, মাও. আশরাফ আলী, মাও. হেলাল মাও. শাহেদ প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারী থেকে বাঁচতে বাংলাদেশ সরকারসহ অসংখ্য সামাজিক সংগঠন জনসচেতনমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সামাজিক সংগঠন সওতুল হেরাও পিছিয়ে নেই । সামাজিক বিভিন্ন কাজে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ দেখে বিমোহিত হয়েছি। সংগঠন ও সংশ্লিষ্টদের সার্বিক অগ্রগতি কামনা করছি।
ভয়েস/জেইউ।