বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত কউকের সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ ভয়েস প্রতিবেদক:
‘সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর’ এই প্রতিপাদ্যে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) এর উদ্যোগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) এর অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লেঃ কণেল (অব) ফোরকান আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, মুক্তিযুদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী আবু জাফর রাসেদসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সরকারের সকাল পেশার মানুষের বাসস্থান নিশ্চিতসহ নানাবিধ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।