বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অভিষেক দিনে সম্মানিত করলেন (অব) শিক্ষকদের,মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

আবুল বশর পারভেজ, মহেশখালী:

মহেশখালী উপজেলায় মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকদের নিয়ে নব গঠিত সমিতি কর্তৃক বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দিয়েছে।

নব গঠিত সহকারী শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান-৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে সমিতির সভাপতি মাষ্টার মাহবুব আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাষ্টার মুহাম্মদ কুতুব উদ্দিনের সঞ্চালনায় সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, ওসি মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল করিম।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাতারবাড়ির চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান,হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল। পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত)আক্তার কামাল, কালারমারছড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন,জেলা পরিষদ সদস্য মাষ্টার রুহুল আমিন, জেলা পরিষদ সদস্যা মশরফা জান্নাত, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলিপ কুমার দাশ, সমিতির সহ-সভাপতি মাষ্টার শফিউল আলম, পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনছারুল করিম,পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, মহেশখালী সোনালি ব্যাংক ম্যানজার রুহুল আমিন, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা হাফেজ আবুল কাশেম, গীতা পাঠ করেন বাবু পথিক চন্দ্র দে, ত্রিপিটক পাঠ করেন শান্তি ব্রত বড়ুয়া। অভিষেক অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য মশরফা জন্নাত সমিতির জন্য ১লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION