বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্হানীয় জনগোষ্ঠীর জন্য জাতিসংঘ শরনার্থী সংস্থার ৫ হাজার তাবু হস্তান্তর 

ভয়েস প্রতিবেদক:

বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্হ জনগোষ্ঠীর জন্য ৫ হাজার ফ্যামেলি তাবু অনুদান দিয়েছে জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর-।
আজ মংগলবার সকালে কক্সবাজার উত্তরন এলাকায় ইউএনএইচসিআর- কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই তাবু সমুহ হস্তান্তর করেন।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো কামাল হোসেন। জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কক্সবাজার সাব অফিস প্রধান মেরিন ডেন কাইদুমসাই এই তাবু সমুহ কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করেন। আড়াই মিলিয়ন মার্কিন ডলার মুল্যের এই তাবু গুলো কক্সবাজার সহ বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্হ স্হানীয় জনগোষ্ঠীর জন্য অনুদান হিসেবে ইউএনএইচসিআর দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই তাবুসমুহ বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে বিতরণ করবেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো কামাল হোসেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION