বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

যৌথ অভিযানে মহেশখালীতে নিষিদ্ধ পুড়িয়ে ধ্বংস

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

যৌথ অভিযানে মহেশখালী চ্যানেলে  ২০ টি নিষিদ্ধ বিহিঙ্গি জাল এবং ৫ হাজার ফিট চরজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান খাঁন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা অভিযানে আদিনাথ জেটি সংলগ্ন সাগর চ্যানেল ও ছোট মহেশখালীর মুদির ছড়া খালে পাতানো অবস্থায় ২০ টি অবৈধ বিহিঙ্গি জাল এবং ৫ হাজার ফিট নিষিদ্ধ চরজাল জব্দ করা হয়।

জব্দকৃত জালগুলো পরে উপজেলা সদরের গোরকঘাটা ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।
কিন্তু গোরকঘাটা জেটি সংলগ্ন এলাকা, হামিরদিয়া সংলগ্ন চর ও আরো বেশ কিছু স্থানে অনেক চরজাল পাতা রয়েছে বলে জানা গেছে।

অভিযানে কোস্টগার্ড পেটি অফিসার এস এন ইসলাম উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION