বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জন্মনিবন্ধনের দরজা খোলা ৩ বছর পর , সনদ দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা 

আজ সকালে অরূণোদয় স্কুলে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাতে তাঁর ব্যক্তিগত জন্ম নিবন্ধন সনদ তুলে দিয়ে দীর্ঘ তিন বছরের প্রতিক্ষার অবসান হলো

ভয়েস প্রতিবেদক:

উৎসবমূখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কক্সবাজারে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন হয়েছে।

সোমবার সকালে অরূণোদয় স্কুলে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাতে তাঁর ব্যক্তিগত জন্ম নিবন্ধন সনদ তুলে দিয়ে দীর্ঘ তিন বছরের প্রতিক্ষার অবসান ঘটান কক্সবাজারের জেলা প্রশাসন মোঃ কামাল হোসেন। এসময় তিনি পৌর এলাকায় জন্মনিবন্ধন সনদ প্রদান প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনও ঘোষনা করেন।

কক্সবাজারস্থ স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি (উপ-সচিব) শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে ইউনিসেফ এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, ইউনিসেফ প্রতিনিধি পেট্রিক হেলটন, সদরের নবাগত ইউএনও সুরাইয়া আকতার সুইটি ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুধুমাত্র বাংলাদেশী নাগরিক ছাড়া কোন রোহিঙ্গা যাতে জন্মনিবন্ধন সনদ না পায় সেদিকে খেয়াল রাখতে চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্শন করেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। পাশাপাশি এ সংক্রান্ত কোন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION