শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আমি সবসময়ই সন্তানদের পাশে থাকি:সাইফ

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন। অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে দাম্পত্য জীবনে তার দুই সন্তান— সারা ও ইব্রাহিম আলী খান। অন্যদিকে অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ দম্পতির সন্তান তৈমুর আলী খান।

সন্তানদের সঙ্গে সাইফের সম্পর্ক বেশ মধুর। বিভিন্ন সময়ই এই কথা বলেন তিনি। কিন্তু সম্প্রতি মাদক কাণ্ডে সারাকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের পর থেকে গুঞ্জন ওঠে, মেয়ের বিপদের সময় পাশে নেই এই অভিনেতা।

তবে এক সাক্ষাৎকারে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাইফ। ‘ওমকারা’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘আমি সবসময়ই সন্তানদের পাশে আছি। তিন সন্তানকেই আমি ভালোবাসি ও স্নেহ করি। তৈমুরের সঙ্গে বেশি সময় কাটাই এটা সত্যি। কিন্তু আবার বড় ছেলে ইব্রাহিম ও সারার সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। আমার তিন সন্তানকে হৃদয়ের বিভিন্ন জায়গায় রেখেছি। সারার সম্পর্কে খারাপ কিছু শুনলে তৈমুর তা ভালো করতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমার প্রত্যেক সন্তানের বয়স ভিন্ন। আমি মনে করি, তাদের সঙ্গে সম্পর্কের ধরনটাও আলাদা। সারা ও ইব্রাহিমের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বলতে অথবা রাতে একসঙ্গে খাবার খেতে পারব, যেটি তৈমুরের সঙ্গে সম্ভব নয়।’

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করছে এনসিবি। সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’। এতে সুশান্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বলিপাড়ায় এই জুটির প্রেমের গুঞ্জনও চাউর হয়।

এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সুশান্তের মাদক পার্টিতে হাজির হতেন তিনি। এনসিবি’র জিজ্ঞাসাবাদে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে ভ্রমণ, এই অভিনেতার পার্টিতে হাজির হওয়ার বিষয় স্বীকার করেছেন সারা। তবে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।সূত্র: রাইজিংবিডি.কম

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION