বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 মহেশখালী ঘাটে নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন ইউএনও

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী- কক্সবাজার নদীপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গামবোট ও স্পীডবোটে নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন। ৭ অক্টোবর বিকেল ৫টায় গোরকঘাটা ঘাটে এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ২০টি গাম বোটের জন্য সিগনাল লাইট ও টর্চ লাইট বিতরণ করে।। এছাড়াও আগামী তিন দিনের মধ্যে ২০০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ মাহফুজুর রহমান। তিনি আরো জানান, গাম বোটের চালকদের উপজেলা প্রশাসন কর্তৃক জারিকৃত ৯ দফা নির্দেশনা মেনে চলারও নির্দেশ দেয়া হয়েছে। বিশেষতঃ সবাই যাতে যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেন, সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক করা হয়। ঘাটে যাত্রীদের হয়রাণী করলে উপজেলা প্রশাসনকে অবগত করার অনুরোধ জানান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার মহেশখালী নদীপথ পারাপারে যাত্রীরা নানান হয়রানীর শিকার হয়। মনগড়া নিয়মে ঘাট কর্তৃপক্ষ ও বোট চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া সহ খারাপ আচরণ করে। এছাড়াও বোটে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা শূন্যের কোটায় ছিল।

চলতি মাসে এই নৌরুটে কলেজ ছাত্র তোফাইলের মৃত্যুকে ঘিরে মহেশখালী উপজেলায় ঘাটের অব্যবস্থাপনা দূরীকরণের জন্য সব পেশাজীবি মানুষ আন্দোলনে নামে। আন্দোলনকারীরা উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION