বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বচ্ছতার সাথে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে গণশুনানি

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণশুনানির মুহুর্তে

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ নাগরিকদের অভিযোগ ও কথা শুনতে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়েছে। ৭ অক্টোবর সকাল ১১ টায় গণশুনানি শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

উপজেলা নির্বাহী অফিসার মুঃ মাহফুজুর রহমান জানান, স্বচ্ছতার সাথে সরকারী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে উদ্যোগটি নেয়া হয়েছে। প্রতি বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট দিনে সাধারণ নাগরিক তার নিজস্ব অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন। এতে করে সেবা সংক্রান্ত নানান জটিলতা নিরসন হবে আশা করি।

গণশুনানি কার্যক্রম চালুর মাধ্যমে জনগণের কাছাকাছি স্বচ্ছতার সাথে সেবা পৌঁছাবেন বলে আশাবাদী সচেতন মহল। সেই সাথে জবাবদিহীতা থাকায় সেবার মানোন্নয়ন ঘটবে বলেও মনে করছেন তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION