বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় পিতার বাড়িতে বিবাহিত মেয়ের আত্মহত্যা

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পিতার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে জেয়াসনিন আক্তার মুন্নি (২০) নামে বিবাহিত মেয়ে আত্মহত্যা করেছে। বৃহষ্পতিবার (৮অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেয়াসমিন আক্তার মুন্নি (২০) টইটং ইউপির ধনিয়াকাটা এলাকার মেহেদী হাসানের স্ত্রী। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করার পর স্বামী মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয়রা জানায়, গত দেড় বছর আগে মেহেদী হাসানের সাথে জেয়াসমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামীকে নিয়ে রাজাখালীর পিতার বাড়িতে চলে যায়। এরপর থেকে তারা শান্তিতে সংসার করে যাচ্ছিল। গতকাল সকালে কাজ করার জন্য ধনিয়াকাটায় চলে আসে। বৃহস্পতিবার দুপুরে শ্বাশুড় তাকে ফোন করে ডাক্তার মুজিবুরের চেম্বারে আসতে বলে। তিনি দ্রুত চেম্বারে আসার পর দেখতে পান তার স্ত্রীর মৃত অবস্থায় পড়ে আছে। হাসপাতালেই শ্বাশুড়ের কাছে জানতে পারে তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মেহেদী হাসান জানায়, বুধবার সকালে আমি কাজ করার জন্য পাহাড়ে চলে যায়। আমাদের মধ্যে খুব শান্তিতে সংসার চলছিল। কি কারণে আত্মহত্যা করলো বুঁজতে পারছিনা।

ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, স্বামীকে নিয়ে বাপের বাড়িতে থাকতো জেয়াসমিন আক্তার। জেয়াসমিনের পিতা মাতা চট্টগ্রাম শহরে বসবাস করেন। কি কারণে আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছেনা।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানায়, রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION