শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সিঙ্গাপুরে শ্রমজীবীদের গান শোনাবেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক:

করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুরে থাকা বাঙালি শ্রমজীবীদের চাঙা করতে গল্প ও গান শোনাবেন কলকাতা ও ঢাকার তারকারা। এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

‘আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ’ নামের একটি অনুষ্ঠানে এক হচ্ছেন ফেরদৌস আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও লোপামুদ্রা মিত্র।

এই ছয় তারকা ছয়টি ভিন্ন বিষয় নিয়ে ভিডিওতে উপস্থিত হবেন।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন কলকাতার সার্থক দাশগুপ্ত।
সিঙ্গাপুর সরকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব পোর্টালে প্রতি সপ্তাহে দেখা যাবে ‘আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ’-এর একটি করে পর্ব। একই সঙ্গে সরকারের কাছে সংরক্ষিত শ্রমজীবীদের হোয়াটসঅ্যাপেও চলে যাবে পর্বগুলো।

প্রতিটি পর্ব দেখার পর সেটার বিষয়বস্তুর ওপর নিজের জীবনের গল্প লিখে পাঠাতে পারবেন বাঙালিরা।

অনুষ্ঠানটির প্রযোজক ভারতের শ্রেয়সী সেন জানিয়েছেন, তারকাদের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে অনুষ্ঠানের প্রতিটি পর্ব। একেকটি পর্ব প্রচারের পর সেই পর্ব ধরে ধরে শ্রমিকদের তাদের জীবনের গল্প লিখতে বলা হবে। একটি ওয়েব পোর্টালে সেই গল্প জমা দিতে হবে।

বাছাইকৃত সেরা পাঁচটি গল্প ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হবে সিঙ্গাপুর সরকারকে। সেখান থেকে দুটি গল্প নিয়ে নির্মিত হতে পারে চলচ্চিত্র।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION