বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী উপজেলা প্রশাসনের নৌ-ঘাটে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ

কক্সবাজার-মহেশখালী নৌ-পারাপারে যাত্রীদের বিভিন্ন  উপকরণ করছেন মহেশখালী উপজেলা প্রশাসন।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজার-মহেশখালী নৌ-পারাপারে যাত্রীদের নিরাপত্তার অংশ বিশেষ লাইফ জ্যাকেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

গত ২০ সেপ্টেম্বর কক্সবাজার টু মহেশখালী নৌ-পথে বাঁকখালী নদীতে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যু হলে স্থানীয় লোকজন, বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতি ব্যক্তিবর্গেও বিভিন্ন দাবী-দাওয়া প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট, টর্চ লাইট, হেলাপার, যানত্রিক ত্রুটিপূর্ণ ইঞ্জিন পরিবর্তন কাজ শুরু করে।

১০ অক্টোবর সকাল ১১ টায় মহেশখালী উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমানের সভাতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর কাউন্সিলর মিশকাত সিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION