বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির ঢাকা উপকমিটি গঠিত

ঢাকা মানিক নগরস্থ বাসয় গত ৯ই অক্টোবর বৈঠকের ছবি

সংবাদ বিজ্ঞপ্তি:

দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ মহেশখালীর ঠাকুরতলা ডেইলপাড়ায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির ঢাকা উপকমিটি গঠনকল্পে এক আলোচনা সভা ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে মানিক নগরস্থ তাঁরই বাসয় গত ৯ই অক্টোবর, ২০২০ রোজ শুক্রবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পাঠাগারের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য শিহাব উদ্দিন, এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির মূল বিষয়: “এসো সবাই বই পড়ি, আলোকিত জীবন গড়ি” কে বাস্তবে রূপ দেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং গ্রন্থাগারের কাজে গতিশীলতা আনয়নের জন্য ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার শহরে অবস্থানরত সদস্যগণের সমন্বয়ে আঞ্চলিক উপকমিটি গঠনের প্রয়োজনীয়তার উপরে আলোচনা করেন।

উক্ত সভায় উপস্থিত সদস্যগণের সম্মতিতে আগামী ২০২০-২৩ তিন বছর মেয়াদের জন্য মো. জামাল উদ্দিনকে আহ্বায়ক ও এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৬ সদস্যবিশিষ্ট ঢাকা উপকমিটি গঠন করা হয়। অত্র উপকমিটির অন্যান্য সদস্যগণ হলেন, মো: সোহেল রানা, মো: আবু জাফর, শিহাব উদ্দিন ও মুহাম্মদ এরফান উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION