বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বাস্থ্যবিধি, ধর্মীয় বিধি অনুসরণ করে দূর্গাপূজা উদযাপনের আহবান

মহেশখালীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের জন্য সরকারি অনুদান বিতরণ কালে এমপি আশেক উল্লাহ রফিক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের জন্য সরকারী জিআর খাদ্যশস্য ও নগদ টাকা বিতরণ করছেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

অনুষ্ঠানে এমপি ‍আশেক বলেন, বর্তমান সরকার সবসময় সংখ্যালঘুদের ছিল এখনো আছে। আওয়ামী সরকারের সার্বিক উন্নয়নে সর্বস্তরের মানুষ সুফল ভোগ করছে। তিনি বলেন, করোনাকালে কি‍ছু স্বাস্থ্যবিধির নিয়ম মেনে দূর্গাপূজা পালন করতে হবে।হিন্দু সম্প্রদায়ের প্রতি স্বাস্থ্যবিধি এবং ধর্মীয় বিধি অনুসরণ করে দূর্গাপূজা উদযাপনের জন্য অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তায়ান কর্মকর্তা রাশেদুল ইসলাম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তায়ান কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহম্মদ, সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ ফিরোজ খান,মহেশখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি মাষ্টার ব্রজগোপাল ঘোষ, মহেশখালী পূজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক প্রনব কুমার দে,মহেশখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মাষ্টার দীলিপ কুমার দাশ,যুগ্ন সম্পাদক তপন কান্তি দে,বিপিন কান্তি দে,প্রিয়তোষ দে,মাষ্টার সম্ভু চরন দে,সুজিত কুমার দে,সুব্রত দত্ত, বসন্ত কুমার দে,কমল কৃঞ্চ ঘোষ, সাবেক কাউন্সিলর,প্রীতি কুনা শর্মা,কাউন্সিলর সনজিত চক্রবর্তী,কাউন্সিল রতন কান্তি দে, বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি/ সম্পাদক/ প্রতিনিধি যথাক্রমে সুজন শীল,পরিমল কান্তি দে,সুজন দে, রুপন দে,মানিক দে,উত্তম কুমার পাল,অাষিশ কুমার ভট্ট্যাচার্য,দিলীপ কুমার শীল, সাগর শর্মা,সন্তোষ শর্মা,ননী গোপাল ঘোষ,দুলাল দে,তেজেন্দ্র শীল,প্রকাশ শীল,ডোমেন শীল,যদু কুমার শীল,সুরেশ শীল,কাজল বিশ্বাস,শ্যামল দে,মিন্টু ঘোষ প্রনয়,কেতিশ শীল, অারাধন দে,তন্ময় সুশীল বিশ্ব,শংকর দে প্রমুখ।সংসদ সদস্য অাশেক উল্লাহ রফিক মহেশখালী সুন্দর ও শান্তি পূর্ন ভাবে পূজা উদযাপনে মাদক এবং অশ্লিলতা বর্জন করার অাহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION