বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

‘করোনামুক্ত’ ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ফিরে যা বললেন

নির্বাচনী মাঠে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহের কম কময়ের মধ্যে নিজেকে সুস্থ দাবি করে ফের নির্বাচনী প্রচারণায় ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে হাজার হাজার সমর্থকদের মিছিলে অংশগ্রহণ করেন রিপাবলিক দলের এই প্রার্থী।

এ সময় উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি এটা (করোনা) থেকে সেরে উঠেছি। তারা (চিকিৎসকরা) বলছে, আমার মধ্যে এখন প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।’

এর আগে সোমবার হোয়াইট হাউসের চিকিৎসকরা জানান, র‍্যাপিড টেস্ট কিটে ট্রাম্পের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় সুস্থ হয়ে উঠেছেন তিনি।

নিউইয়র্ক টাইমস, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প চার দিনের মধ্যে যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এর মধ্যে প্রথমটি হলো ফ্লোরিডা।

গতকালের জনসমাবেশে ট্রাম্পকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখা যায় তার সমর্থকদের, যারা অধিকাংশই মাস্ক পরাহীন অবস্থায় ছিলেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি এখন অনেক শক্তিশালী। আমি এখানে হাঁটব। এখানকার সব সমর্থককে আমি চুমু দেব। আমি ছেলেদের এবং সুন্দর নারীদের চুমু দেব, আপনাদের সবাইকে বড় চুমু দেব।’

এদিকে, ট্রাম্প যখন ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছিলেন, তখন আরেক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহিওতে সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সূত্র:আমাদের সময়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION