বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ভয়েস প্রতিবেদক :

“ দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন,নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া,জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স,এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION