বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খেলাধুলা মেধা-মননের বিকাশ ঘটায়-এমপি কমল

বিজয়ী দলকে ট্রফি তুলে দিচ্ছেন এমপি কমল

এম এ আজিজ রাসেল:

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, মেধা-মননের বিকাশে যেমন খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে শরীর ও মন ভালো থাকে। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কমল বলেন, একজন ভালো খেলোয়াড় কখনো বিপথে যেতে পারে না। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি যত্মবান হতে হবে। এছাড়া দেশে তরুণ প্রজন্মকে মাদক ও জঙ্গিবাদ থেকে রক্ষা করতে খেলাধুলার উন্নয়নেরও কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩-১ গোলে হারায় রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিমকে

তিনি আগামী বছর কক্সবাজারে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, এম,এ কাদের, বাবুল হোসেন রনি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা।
এর আগে প্রীতি ফুটবল ম্যাচে সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩-১ গোলে হারায় রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টিমকে।

খেলোয়াড়দের সাথে এমপি কমল

ম্যাচের প্রথমার্ধের শুরুতেই উভয়দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে। সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরোয়ার্ড দিদার ২টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগের দৃঢ়তায় তাদের সব আক্রমণ ভেস্তে যায়। নিশ্চিত ২টি গোল মিস করে রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ার্ধে আরও জ্বলে উঠে সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা। যার অংশ হিসেবে দলের বাপ্পু রাখাইন একটি গোল করে স্কোর নিয়ে যায় ৩-০ তে। দলকে সমতায় আনতে ব্যর্থ হয় রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরোয়ার্ড ও মিড ফিল্ডারেরা। শেষার্ধে রামু-কক্সবাজার ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিদার ১টি গোল করে দলকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেন।

রেফারি খেলার শেষ বাঁশি বাজালে বিজয়ের উল্লাসে মেতে উঠে সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির।

দলের পক্ষে ২টি গোল করে ম্যাচ সেরার মুকুট অর্জন করেন সদর-রামু স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরোয়ার্ড দিদার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION