বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা নুরুল আবছার ভয়েস প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলমকে নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ইউনিট কমান্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে কক্সবাজার ইউনিট কমান্ড কার্যালয়ে আয়োজিত সমাবেশে কটুক্তিকারীদের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করে তাদেরকে সতর্ক করা হয়। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলনের ঘোষনা দেন।
কক্সবাজার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল আবসারের সভাপতিত্বে ডেপুটি কমান্ডার মো. শাহজাহানের সঞ্চালনায় জেলা ও উপজেলা কমান্ডের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য ২৫ মার্চ কালোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে পাক বাহিনীর হামলায় নিহত কক্সবাজারের উখিয়ার সন্তান স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এ শহীদকে নিয়ে কয়েকদিন আগে কুরুচিপূর্ন বক্তব্য দেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী। তার এ বক্তব্যের প্রতিবাদে জেলার মুক্তিযোদ্ধারা প্রতিবাদ মুখর হয়ে উঠে।
ভয়েস/আআ