বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মুক্তি পাবে সাহসী হিরো আলম, শুক্রবার খুলছে সিনেমা হল

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির অবনতি আর না হলে আগামী ১৬ অক্টোবর থেকে সিনেমা হলগুলো স্বাস্থ্যবিধি মেনে খুলবে। গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

অবশেষে সেই ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই চালু হচ্ছে দেশে বন্ধ থাকা সব সিনেমা হল।

করোনার কারণে প্রায় সাত মাস ধরে বন্ধ সব সিনেমা হল। সম্প্রতি দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। স্কুল-কলেজ ছাড়া সবই খুলে দেয়া হয়েছে। সিনেমা হল খোলা হোক এমন দাবি করছেন অনেকেই।

অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে হল খোলার অনুমতি দিয়েছে সরকার। সেখানে আসন সংখ্যা কমিয়ে অর্ধেক করার নির্দেশ দেয়া হয়।

বুধবার বিকালে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশের সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’

হল খুললেও সিনেমার সংকট কাটছে না সহসাই। খোঁজ নিয়ে জানা গেছে, এ মুহূর্তে সিনেমা মুক্তিতে আগ্রহ নেই প্রযোজক-পরিচালকদের। অনেকেই মনে করছে করোনার ভয় এখনো কাটেনি মানুষের মন থেকে। এমন সময় হল খুললেও দর্শক আসবে না। তাই বড় বাজেটের ছবিগুলো নিজেদের সরিয়ে রাখতে চাইছে ঝুঁকিপূর্ণ এ সময়।

শোনা যাচ্ছে হল চালু হলে ১৬ অক্টোবর মুক্তি পাবে হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’। প্রায় সাত মাস হল বন্ধ থাকার পর হিরো আলমের মতো বিতর্কিত ব্যক্তিত্বের সিনেমা দিয়ে হল চালু হলে সেটা ইন্ডাস্ট্রির জন্য আরেক সংকট বলে মনে করছেন অনেকে। তাদের মতে, সিনেমার সংকটে সাহস নিয়ে বড় বাজেটের সিনেমাগুলোকেই এগিয়ে আসতে হবে দর্শক হলে ফেরাতে।

সেক্ষেত্রে তারা দেশের জনপ্রিয় সিনেমাগুলোকেও পুনরায় মুক্তি দেয়ার পরামর্শ দেন। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION