বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি:
দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ মহেশখালীর ঠাকুরতলা ডেইলপাড়ায় ২০০৩ খ্রি. প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির গ্রন্থাগার উন্নয়ন ও নিবন্ধন উপকমিটি গঠনকল্পে এক আলোচনা সভা হয়।
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফখর উদ্দীনের সভাপতিত্বে স্থানীয় আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় গত ১৬ই অক্টোবর শুক্রবার বিকাল ২ টার সময় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠাতা সদস্য বাবু সন্তোষ কুমার দত্ত, মুহাম্মদ ইমরান উল্লাহ প্রমুখ। বক্তারা ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির মূল বিষয়: “এসো সবাই বই পড়ি, আলোকিত জীবন গড়ি” –কে বাস্তবে রূপ দেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং গ্রন্থাগারের কাজে গতিশীলতা আনয়নের জন্য গ্রন্থাগারের উন্নয়ন ও নিবন্ধনের বিষয়ে আলোচনা করেন।

উক্ত সভায় উপস্থিত সদস্যগণের সম্মতিতে আগামী ২০২০-২০২৩ তিন বছর মেয়াদের জন্য মোহাম্মদ ফখর উদ্দীনকে আহ্বায়ক করে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির গ্রন্থাগার উন্নয়ন ও নিবন্ধন উপকমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসাবে বাবু সন্তোষ কুমার দত্ত, মুহাম্মদ ইমরান উল্লাহ, জামাল উদ্দিন, আব্দুল মাবুদ, ও বাবু শংকর আশ্চর্য, সদস্য সচিব নুরুল হাশেম ও অন্যান্য সদস্যগণ হলেন নুরুচ্ছফা, আল শাহরিয়ার ইসলাম (ইমন), সিরাজুল মোস্তফা, মিসবাহ,সাইফুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সাদ্দাম হোসেন, মো: শাহারিয়ার, জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক, মো: সাগর, গিয়াস উদ্দিন, মুজিব উদ্দিন, মো: ফায়সাল, পারভেছ উদ্দিন, আলা্ উদ্দিন, শাহরিয়ার ইসলাম, এম জামাল উদ্দিন (সুমন), মোহাম্মদ আলমগীর প্রমুখ।
ভয়েস/জেইউ।