বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শখের বশে মাছ ধরতে গিয়ে বাঁকখালী নদীতে নৌকাডুবি, নিখোঁজ ২

বাঁকখালী নদীর একটি ঘাট, ফাইল ছবি

এম এ সাত্তার:

কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকাডুবিতে দুই জন নিখোঁজ হয়েছেন। তারা সেখানে শখের বশে মাছ ধরতে গিয়েছিলেন।

নিখোঁজ দুই জন হলেন শহরের নতুন বাহারছড়ার মো. ইউনুস ও মো. বেলাল। সোমবার দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শখ করে রোববার রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান ইউনুস, বেলাল ও শুক্কুর। মাঝ নদীতে প্রচণ্ড স্রোতের মুখে তাদের নৌকাটি উল্টে যায়। এ সময় শুক্কুর সাঁতরে তীরে উঠে আসেন। তবে অন্য দুই জন নিখোঁজ হন।

স্থানীয় মাঝি-মাল্লারা জানান, তারা পেশাদার জেলে নন। শখ করে নদীতে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ সোমবার দুপুরে জানান, উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে দুই জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION