বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিপ্লব মনে করেন হিরো আলম অন্তত ‘চাল চোর হবে না’

বিনোদন ডেস্ক:

‘গত নির্বাচনে হিরো আলম যখন নির্বাচন করতে এলেন তখন তাকে নিয়ে অনেক মজা করেছি। হিরো আলম কেন নির্বাচন করছে, এমপি হওয়ার যোগ্যতা তার আছে কিনা—এসব নিয়ে প্রশ্ন করেছি। আমি একটি জিনিস বুঝতে পারি, হিরো আলম আর কিছু না হোক, সে কখনো চাল চোর আলম হবে না। সে হিরো আলমই থাকবে। সে হয়তো বা হিরো এমপি হতে পারে! তার প্রতি এটা আমার বিশ্বাস।’—মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় কথাগুলো বলেছেন এক সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বিপ্লব।

গত জাতীয় নির্বাচনে টেলিভিশনের একটি টক শোতে আমন্ত্রণ জানানো হয়েছিল হিরো আলমকে। বিষয়টি উল্লেখ করে বিপ্লব বলেন— ‘আমন্ত্রণ জানিয়ে হিরো আলমকে বিব্রতকর প্রশ্ন করা হয়েছে। তাকে একজন প্রশ্ন করেছিলেন—‘আপনি যদি পররাষ্ট্রমন্ত্রী হন তবে কী করবেন?’ আসলে পররাষ্ট্রমন্ত্রী হতে হলে ইংরেজি জানতেই হবে এমন নয়।’

বিপ্লব বলেন, ‘ইংরেজি জানলেই আপনি গাছের শিখরে উঠে গেলেন তা নয়! পররাষ্ট্রমন্ত্রী হতে হলে জেগে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের যোগ্যতা লাগে।’

গত চার বছর পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন বিপ্লব। তার এক মেয়ে, দুই ছেলে। বিপ্লব বলেন— ‘আমার ছোট ছেলে যখন যুক্তরাষ্ট্রে আসে তখন ওর বয়স ছিল খুব কম; দেশ কি তা বোঝার ক্ষমতা হয়নি। বাংলাদেশ কেমন তা-ও সে জানে না। এখন তার বয়স ৬। বাংলাদেশ নিয়ে এখন তার সঙ্গে কথা বলি। তাকে বলি, বাংলাদেশ নিয়ে আমরা গর্বিত। ও যখন সবুজ রং দিয়ে ছবি আঁকে তখন ওকে বলি— এটা আমাদের দেশের রং। আমাদের দেশটা এমন সবুজের মতো সুন্দর!’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মর্মাহত বিপ্লব। তিনি বলেন— ‘এখন বাংলাদেশে যা চলছে, এগুলো দেখে ছেলে যদি বড় হয়ে বলে— বাবা, তুমি তো আমাকে মিথ্যা গল্প শুনিয়েছ। তখন আমি তাকে কী জবাব দেব? এই জবাবদিহিতা থেকেই কথাগুলো বলছি। আমাকে কেউ ভুল বুঝবেন না।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION