বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শারদীয় দূর্গাপূজার মূলবাণী সমস্ত মানবজাতির কল্যাণে নিবেদিত

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে নগদ অর্থসহ শাড়ী ও লুঙ্গি বিতরণ করছেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম

ভয়েস প্রতিবেদক:

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে নগদ অর্থসহ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকালে লালদিঘির পাড়স্থ ব্রা²্য মন্দিরে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, সহ সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, অধ্যাপক অজিত দাশ, উজ্জল কর, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, লোকনাথ সেবাশ্রম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কাজল পাল, বিশিষ্ট সমাজসেবক তপন দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কানন বিশ্বাস, অর্থ সম্পাদক মিটন কান্তি দে, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা মল্লিক, কার্যকরি সদস্য অভি শর্মা, সৌমিক পাল শুভ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দুদের কিন্তু মূলবাণী সমস্ত মানবজাতির কল্যাণে নিবেদিত। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা। সব মানুষের সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে থাকে শারদীয় দুর্গোৎসব। কিন্তু এবার বৈশ্বিক মহামারি করোনার কারণে এই আনন্দধারায় এবার কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তবে আশাকরি সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বাধা অতিক্রম করতে আমরা সক্ষম হবো। সবাই স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সক্রিয় ভূমিকা রাখবেন, এমনটাই সকলের প্রত্যাশা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION