বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ব্যক্তিগত তহবিল থেকে খুরুশকুল ব্রীজের মেরামত

ভেঙ্গে যাওয়া খুরুশকুল ব্রীজের পাটন মেরামত করার কাজ দেখছেন চেয়ারম্যান জসিম উদিন

ভয়েস প্রতিবেদক:

খুরুশকুল ব্রীজের উঠে যাওয়া পাটাতন নিজ অর্থায়নে মেরামতের কাজ করেন খুরুশকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দীন। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংযোগ সেতুটির সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো হয়নি।

সংস্কারের অভাবে বিভিন্ন পাটাতন ভেঙ্গে যাওয়ায় চলাচলকৃত মানুষকে দুর্ঘটনা এবং দুভোর্গ পোহাতে হয়। এরমধ্যে বিগত কয়েকদিন আগে সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম নিজে দুর্ঘটনার শিকার হন। যে দুর্ঘটনায় অনেক বড় ধরণের ক্ষতি হতে পারতো। নড়বড়ে খুরুশকুল ব্রীজ দুর্ঘটনা নিত্যদিন শিরোনামে এই দুর্ঘটনার ছবি ও প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের কক্সবাজার বার্তা। প্রতিবেদনের ফলে জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।

স্থানীয় মানুষের মাধ্যমে প্রতিবেদনটি খুরুশকুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিনের নজরে এলে ব্যক্তিগত উদ্যোগ তিনি গতপরশু এবং গতকাল প্রাথমিকভাবে মেরামত করে দেন।

চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সংস্কার কাজে দেরি হওয়ায় জনদুর্ভোগ লাঘবে ঢালাইয়ের কাজ শুরু হওয়ার পূর্বে নিজ তহবিলে থেকে ব্রীজের পাটাতন মেরামত করেন তিনি। আরো বলেন, খুরুশকুল সেতুটি নিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবহিত করেছেন। তাছাড়া কক্সবাজারের ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল নিজেই সেতুটি পর্যবেক্ষণ করেন। এবং ইতিমধ্যে খুরুশকুল সেতুটি নিয়ে স্থানীয় মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করেন বলে জানান তিনি।

খুরুশকুল ব্রীজের নিজ উদ্যেগে মেরামতের কাজ করায় স্থানীয় জনসাধরণ চেয়ারম্যান জসিম উদ্দিনের এমন মহৎ কাজের ভূয়সি প্রশংসা করতে দেখা যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION