বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 ভাইয়ের অভিমান ছিল বোনের সাথে, পরে আত্মহত্যা

শহীদুল ইসলাম

মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়া:

চকরিয়ায় ছোট বোনের সাথে অভিমান করে শহীদুল ইসলাম (২০) কিটনাশক পানে আত্মহত্যা করেছেন এক ছাত্র।

সোমাবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। এর আগে রাত ৮টার দিকে সে বাড়ির সদস্যদের সামনে কিটনাশক পান করেন।

শহীদুল ইসলাম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। সে চকরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পিতা আজিজুর রহমান বলেন, বিকালে ব্যবসা প্রতিষ্ঠান চায়ের দোকানে আমার সাথে সময় দিয়ে বাড়িতে চলে যায় শহীদ। বাড়িতে গিয়ে তার ছোট দুই বোনের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে বাড়িতে থাকা কিটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশরাফ হোসেন বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION